রুকইয়াহ ও হিজামা স্পেশাল ট্রেনিং কোর্স

অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে রুকইয়াহ ও হিজামার ওপর পেশাদার ও বিশুদ্ধ আকিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

তাই সহীহ সুন্নাহর আলোকে আরোগ্য ও সেবার পথে আপনার যাত্রা শুরু হোক এখান থেকেই।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

বর্তমান সময়ে সমাজ থেকে কুসংস্কার, শিরক এবং অপচিকিৎসা দূর করতে রুকইয়াহ শারইয়াহ ও হিজামার সঠিক জ্ঞানের কোনো বিকল্প নেই। আহলুস সুন্নাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তৈরি করেছে একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স, যেখানে আপনি তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় জ্ঞান অর্জন করতে পারবেন।

কেন আমাদের প্রশিক্ষণ কোর্স করবেন?

অনেকেই এই ময়দানে কাজ করতে চান কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ভুল পথে পরিচালিত হন। আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হলো:

কোর্স ১

রুকইয়াহ শারইয়াহ (Ruqyah Shar'iyah)

এই সেকশনে যা যা শেখানো হবে:

quran faith islamic muslim

১. রুকইয়ার মূলনীতি: শিরকমুক্ত রুকইয়ার শর্তাবলি ও শরীয়াহর বিধান।
২. লক্ষণ শনাক্তকরণ: বদনজর (আইন), সিহর (জাদু) এবং জিনের আছর চেনার নির্ভুল উপায়।
৩. সেলফ রুকইয়াহ: নিজের এবং পরিবারের সুরক্ষা ও চিকিৎসার নিয়ম।
৪. ক্লিনিক্যাল রুকইয়াহ: জটিল রোগীদের কাউন্সিলিং এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার পদ্ধতি।
৫. রুকইয়াহ বাতিলে ভুল ধারণা: প্রচলিত ভুল আমল ও বেদআতি পদ্ধতি থেকে বাঁচার উপায়।

কোর্স ২

হিজামা থেরাপি (Hijama/Cupping Therapy)

এই সেকশনে যা যা শেখানো হবে:

cupping training

১. হিজামার ইতিহাস: কুরআন ও সুন্নাহর আলোকে হিজামার গুরুত্ব।
২. এনাটমি ও ফিজিওলজি: মানবদেহের রক্ত সঞ্চালন ও হিজামার বৈজ্ঞানিক ব্যাখ্যা।
৩. সুন্নাহ পয়েন্ট: বিভিন্ন রোগের জন্য নির্দিষ্ট সুন্নাহ পয়েন্টসমূহের পরিচিতি।
৪. হাইজিন ও সেফটি: জীবাণুমুক্ত পরিবেশে সার্জিক্যাল নিপলস ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার।
৫. হাতে-কলমে শিক্ষা (Practical): অভিজ্ঞ থেরাপিস্টের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল সেশন।

প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ সুবিধা:

  • সার্টিফিকেট: কোর্স শেষে যোগ্যদের জন্য বিশেষ প্রশংসাপত্র প্রদান।
  • আজীবন সাপোর্ট: কোর্স শেষ হওয়ার পরও গ্রুপ স্টাডি ও কেস স্টাডির মাধ্যমে অভিজ্ঞ রাকিদের পরামর্শ।
  • পিডিএফ নোটস: গুরুত্বপূর্ণ দুআ, আয়াত এবং হিজামা চার্টের সাপোর্টিং ডকুমেন্টস।
  • সরঞ্জাম সহায়তা: হিজামা কিটস এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সঠিক দিকনির্দেশনা।

এই কোর্সটি কাদের জন্য?

  • যেকোনো সচেতন মুসলিম যারা সুন্নাহ ভিত্তিক চিকিৎসায় আগ্রহী।
  • উলামায়ে কেরাম ও হাফেজে কুরআন যারা উম্মাহর সেবায় কাজ করতে চান।
  • চিকিৎসা পেশায় নিয়োজিত ব্যক্তি যারা প্রাকৃতিক নিরাময় পদ্ধতি শিখতে চান।

ভর্তি সংক্রান্ত তথ্য:

  • কোর্সের ধরণ: অনলাইন
  • রেজিস্ট্রেশন ফি: এই (01714-330766) নম্বরে যোগাযোগ করুন।
  • আসন সংখ্যা: সীমিত (মানসম্মত শেখার পরিবেশ নিশ্চিত করতে আমরা ব্যাচ ভিত্তিক অল্প শিক্ষার্থী নেই)।