আমাদের সম্পর্কে কিছু কথা

কুরআন-সুন্নাহ সম্মত রুকইয়াহ ও হিজামা সেবার মাধ্যমে সঠিক পদ্ধতিতে আধ্যাত্মিক ও শারীরিক চিকিৎসা প্রদানের পাশাপাশি এই ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে বিশেষ প্রশিক্ষণ নেয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

বিসমিল্লাহির রাহমানির রাহিম

“আহলুস সুন্নাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার”-এ আপনাকে স্বাগতম। আমরা মূলত কুরআন এবং সুন্নাহর নির্দেশিত পদ্ধতিতে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতা নিশ্চিত করতে ‘রুকইয়াহ শারইয়াহ’ এবং ‘হিজামা’ (Cupping Therapy) সেবা ও এ সংক্রান্ত সঠিক প্রশিক্ষণ প্রদান করে থাকি।

আধুনিক এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হই, যার সমাধান কেবল জাগতিক চিকিৎসায় পাওয়া কঠিন হয়ে পড়ে। আমাদের লক্ষ্য হলো—মানুষকে অপচিকিৎসা, কুসংস্কার এবং শিরকমুক্ত রেখে সুন্নাহর আলোকে প্রকৃত আরোগ্য লাভে সহায়তা করা এবং একটি দক্ষ জনবল তৈরি করা।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের মূল উদ্দেশ্য হলো রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইইহি ওয়া সাল্লাম)-এর শিখিয়ে দেওয়া চিকিৎসা পদ্ধতি বা সুন্নাহর পুনর্জাগরণ ঘটানো। আমরা বিশ্বাস করি, শিফা বা আরোগ্য দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আমরা কেবল সুন্নাহ ভিত্তিক উপায়গুলো সঠিক ও বিশুদ্ধভাবে প্রয়োগ এবং প্রচার করার চেষ্টা করি।

আমাদের সেবাসমূহ

রুকইয়াহ শারইয়াহ

ruqiya service

আমরা সম্পূর্ণ শরীয়াহ সম্মত উপায়ে কুরআন তিলাওয়াত এবং মাসনুন দুআসমূহের মাধ্যমে রুকইয়াহ সেবা দিয়ে থাকি। বদনজর (আইন), সিহর (জাদু), এবং জিন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে আমরা অভিজ্ঞ। এখানে কোনো ধরণের শিরক বা বিদআতের স্থান নেই।

হিজামা (কাপিং থেরাপি)

hijama service

রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজামাকে শ্রেষ্ঠ চিকিৎসা হিসেবে অভিহিত করেছেন। আমরা অভিজ্ঞ থেরাপিস্টের মাধ্যমে অত্যন্ত নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং জীবাণুমুক্ত পরিবেশে হিজামা সেবা প্রদান করি। এটি শরীরের দূষিত রক্ত নিষ্কাশন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম

training service

আমরা কেবল সেবাই প্রদান করি না, বরং সুন্নাহ ভিত্তিক এই চিকিৎসা পদ্ধতিগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। আমাদের রয়েছে:-

  • রুকইয়াহ প্রশিক্ষণ: যারা শারইয়াহ সম্মত উপায়ে রুকইয়াহ শিখতে চান, তাদের জন্য আমাদের রয়েছে বিশেষ কোর্স। এতে রুকইয়ার মূলনীতি, লক্ষণ শনাক্তকরণ এবং চিকিৎসার বিশুদ্ধ পদ্ধতি শেখানো হয়।
  • হিজামা প্রশিক্ষণ: দক্ষ হিজামা থেরাপিস্ট তৈরির লক্ষ্যে আমরা নিয়মিত প্রফেশনাল ট্রেনিংয়ের আয়োজন করি। যেখানে এনাটমি, হাইজিন এবং হিজামার সুন্নাহ পয়েন্টসমূহ সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

কেন আমাদের বেছে নেবেন?

কারন আমাদের আছে-

বিশুদ্ধ আকিদা

আমাদের প্রতিটি পদ্ধতি কুরআন ও সহীহ সুন্নাহর দলীল ভিত্তিক।

অভিজ্ঞ প্রশিক্ষক ও থেরাপিস্ট

আমাদের টিমে রয়েছেন অভিজ্ঞ উলামায়ে কেরাম এবং দক্ষ থেরাপিস্ট।

গোপনীয়তা ও নিরাপত্তার প্রতিশ্রুতি

আমরা সেবাগ্রহীতা এবং শিক্ষার্থীদের তথ্য ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিই।

নিরাপদ পরিবেশ

হিজামার ক্ষেত্রে আমরা শতভাগ হাইজিন বা উন্নত মানের স্বাস্থ্যবিধি মেনে চলি।

আমাদের পথচলা কেবল সেবার জন্য নয়, বরং একটি সুস্থ ও সুন্দর সুন্নাহ ভিত্তিক জীবনব্যবস্থা গড়ার লক্ষ্যে। আপনার যেকোনো জিজ্ঞাসা, অ্যাপয়েন্টমেন্ট বা প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

আল্লাহ আমাদের সকলকে সুন্নাহর পথে চলার এবং সুস্থ থাকার তাওফিক দান করুন। আমিন।